শিরোনাম
মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী : | ০৭:২০ পিএম, ২০২০-১০-০৫
রাজবাড়ীতেই জন্ম বরণ্য কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম।
সোমবার (৫ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরে বিভিন্ন জটিল রোগে এবং হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
এই চিত্রশিল্পী মনসুর উল করিমের জন্ম গ্রহন করেন রাজবাড়ীতে ১৯৫০ সালে তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ও একুশে পদক কালের বরণ্য চিত্র শিল্পী। সোমবারে তার শরীরের অবস্থা খারাপের দিকে গেলে আবারো ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পারিবারিক সূত্রে যানাযায় চিত্রশিল্পী মনসুর উল করিমের প্রথমে মরদেহ রাজবাড়ী রামকান্তপুরের নিজের স্থাপিত বুননে আর্ট নামের প্রতিষ্টানে আনা হবে ।
মনসুর উল করিম ১৯৫০ সালে রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশি চিত্রশিল্পী এবং অধ্যাপক। দীর্ঘ ৪০ বছর তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যাপনা করেন। একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম ১৯৭২ সালে রাজধানী ঢাকার আর্ট ইনষ্ট্রিটিউট থেকে চারুকলা ডিগ্রি অর্জন করেন।২০০৯ সালে তিনি একুশে পদকে জয়লাভ করে এছাড়াও ১৯৯২ সালে দেশের শিল্পকলা একাডেমির একাদশ জাতীয় চারুকলা প্রদর্শনীতেও পুরুস্কার লাভ করেন। সর্বশেষ ১৯৯৩ সালে অন্তরজাতিক পুরুস্কার জয় করেন । রাজবাড়ীতে এই বরেণ্য চিত্রশিল্পী মনসুর উল করিমের মৃত্যুর খবরটি জানার পর শিল্পী সমাজ,সুশীলসমাজে শোকের ছায় নেমে আসছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited